নেফারতিতির ব্যাপারে আগ্রহ জন্মাইছে আখেনাতেনের পরে। যাই হোক, একটি ছবি দেখা যাক তার (নিচে বামে)। ছবিটিতে নেফারতিতিকে দেখা যাচ্ছে একজন বিদেশী ভৃত্যকে প্রহার করতে। অতীতে ফারাওদের এ ধরনের দৃশ্যে দেখা যায়, এর মানে হল নেফারতিতিও ফারাওয়ের সমমর্যাদাসম্পন্ন ছিলেন বা তিনি মিশরের সিংহাসনে বসেছিলেন। তবে অনুমান বিতর্কিত। করিজেন্সি স্টিলি আসলে আমার্না টম্বে কবরস্থানে-পাওয়া সাতটি লাইমস্টোনের স্টিলির ভগ্নাংশের নাম। এগুলোর তারিখ আঠারোতম রাজবংশের রাজত্বের শেষের সময়ের। এগুলোতে আখেনাতেন, নেফারতিতি ও মেরিতাতেনের প্রতীক আঁকা আছে। স্টিলিগুলো বানানোর কিছু কাল পরে নেফারতিতির নাম মুছে সেখানে আনখখেপেরুরে নেফারনেফেরুয়াতেনের (Ankhkheperure Neferneferuaten) নাম লেখা হয়েছে যে আখেনাতেনের কো-রিজেন্ট ছিলো। মেরিতাতেনের নাম মুছে সেখানে আনখেসেনপায়াতেনের নাম লিখা হয়েছে।
অনেকের মতে, স্টিলিগুলো এই ঈঙ্গিতই দেয় যে, নেফারতিতি আখেনাতেনের পরে সিংহাসনের বসেছিলেন। স্টিলিগুলো এখন লন্ডনের পেট্রি যাদুঘরে আছে। [wiki/coregency_stela]

অনেক স্কলাররা মনে করেন, নেফারতিতি তার স্বল্পসময়ের শাসনামলে প্রথমে নাম পরিবর্তন করে রাখেন, Ankhkheperure Neferneferuaten এবং পরে Ankhkheperure Smenkhkare। ফলস প্রফেটের লেখক রিভসের বরাতে পাওয়া যায় যে, এমনও হতে পারে, নেফারতিতি আতেন ধর্ম স্বামীর মৃত্যুর পর পুন:প্রতিষ্ঠার উদ্যোগ নেন। নেফারতিতি সম্ভবত নিজের মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন এবং মেয়ে Ankhsenamun- কে সিংহাসনের বসানোর জন্য যোগ্য করে বড় করে তুলেছিলেন যার সাথে পরে নেফারতিতির সৎ ছেলে এবং ভাবি-ফারাও তুতানখামেনের বিয়ে হয়। ২০১০ ফেব্রুয়ারীরতে DNA টেস্ট দ্বারা প্রমাণিত হয়েছে তুতানখামুন আখেনাতেনের ছেলে ছিল [wiki/nefertiti]
ফ্লেচার : ২০০৩ সালের জুন মাসের ৯ তারিখে মিশরবিদ জোয়ান ফ্লেচার ঘোষণা করেন যে, নেফারতিতির মমি অবশ্যই Valley of the Kings -এর KV32 -এর মধ্যে রয়েছে। মারিয়ানা লুবান ১৯৯৯ সালে ঠিক একই অনুমান করেছিলেন এবং নেটে একটি প্রবন্ধ লিখেছিলেন। ফ্লেচার আর লুবানের মত প্রায় এক। ফ্লেচার বলেন, ফারাও সমেনখেরে হলে নেফারতিতি। কিছু মিশরবিদ যদিও বর্তমানে এমনটাই মনে করেন, তবে অধিকাংশেরই বিশ্বাস দু'জনে পৃথক ব্যক্তি। ডিসকাভারির পৃষ্ঠপোষকতার ফ্লেচার একটি অভিযান চালান।
পরবর্তীতে টিমটি দাবি করে, তারা এমন একটি মমি খুঁজে পেয়েছে যা পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছে। মামিফিকেশন প্রযুক্তি, বয়স এবং হাতের অবস্থান ও মমির কাছে প্রাপ্ত উইগ থেকে প্রাপ্ত তথ্যাবলী হতে তারা দাবি করে এটিই নেফারতিতির মমি।
কেন্ট উইকস এবং পিটার লোকাভারার মতন আরো বহু মিশরবিদ ফ্লেচারকে অন্ত:সারশূন্য বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, প্রাচীন মমির পরিচয় DNA টেস্ট ছাড়া চিহ্নিতকরণ একটি অসম্ভব ব্যাপার। নেফারতিতির বাবা-মা কিংবা সন্তান- কারো দেহই যেহেতু শনাক্ত করা যায়নি সেহেতু নেফারতিতি মমি খুঁজে পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র চুল এবং হাতের অবস্থান থেকে একজন বিশেষ ঐতিহাসিক ব্যক্তিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফ্লেচারের মতে, বাঁকানো হাত শুধুমাত্র ফারাওদের জন্য সীমাবদ্ধ ছিল না, রাজকীয় সদস্যদের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হত।
মমির কাছাকাছি পাওয়া উইগটির উৎস অজানা যেটির মমিটির কোন যোগাযোগ নাও থাকতে পারে। তাছাড়া আঠারোতম রাজবংশের দু'শো বছরের শাসনামলের শত শত ফারাও-রাণী এবং কন্যাদের মধ্যে যে কারো মমি ওটা হতে পারে। অপর্যাপ্ত প্রমাণের উল্লেখ করে ২০০৩ সালে জুনের ১২ তারিখে, জাহি হাওয়াসও ফ্লেচার-তত্ত্ব খারিজ করে দেন। হাওয়াস এমনকি ফ্লেচারকে ইজিপ্ট থেকে নিষিদ্ধ করার কথাও বলেন। মমিটির লিঙ্গ নিয়েও হাওয়াস বিভিন্ন সময়ে উভমুখী কথা বলেন। (এগুলোর বিস্তারিত বিবরণ সামনে...)
টুর-ইজিপ্টে অসাধারন একটি প্রবন্ধ পেলাম নেফারতিতির উপর। যাই হোক, এখান থেকে জানতে পারলাম আখেনাতেন "নারী"-কে বেশ গুরুত্বের সাথে নিয়েছিলেন। তিনি সর্বদাই নারী-পরিবেষ্টিত হয়ে থাকতেন এবং বিভিন্ন চিত্রে আখেনাতেন যখন আতেনের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতেন তখন তার পাশে কোন না কোন স্ত্রীকে দেখা যায়। এমনকি রাস্ট্রীয় কার্যাবলী সম্পাদনের সময় আখেনাতেনের পাশে নারীর উপস্থিতি চোখে পড়ার মতন। [touregypt/nefertiti]
নেফারতিতিকে আখেনাতেন সবচেয়ে বেশি পছন্দ করতেন। আখেনাতনের গ্রানাইট সার্কোফ্যাগাসের চার কোনায় নেফারতিতির প্রতীক আঁকা আছে । আখেনাতেনের মমিকে প্রহরা দিচ্ছে নেফারতিতি, সাধারনত যে কাজটি আগে করে থাকতো আইসিস, নেফতিস, সেলকতে আর নেইথ।
নেফারতিতির উধাও হয়ে যাওয়া :
কয়েকজন স্কলার আখেনাতেনের সহকর্মীনী হিসেবে, এমনকি পরবর্তীতে সিংহাসনের নেফারতিতির আরোহনের ব্যাপারে এক পাঁয়ে খাড়া। অস্কফোর্ড হিস্ট্রি অব দা এইনশন্ট ইজিপ্টের আমার্না সেকশনের দায়িত্বে নিয়োজিত জ্যাকোবাস ভ্যান ডিজক এরকমই একজন। তবে বিরুদ্ধ মতের পন্ডিতরাও নেফারতিতিকে সিংহাসনের না বসানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। সিরিল অলড্রিড তার আখেনাতেন : কিং অব ইজিপ্ট গ্রন্থে Shawabti নামক বস্তুর ব্যাপারে রেফারেন্স টেনেছেন যেটার উপর লিখা আছে :
"The Heiress, high and mighty in the palace, one trusted [of the King of Upper and Lower
Egypt (Neferkheperure, Wa'enre), the son of Re (Akhenaten), Great in] his Lifetime, the Chief Wife of the King (Neferneferuaten-Nefertiti), Living for Ever and Ever."
অলড্রিডের মতে এটা নেফারতিতির শ্যাবতি। ঐতিহ্য অনুযায়ী অন্তেষ্টিক্রিয়ার প্রার্থনায় মৃতের নামের সাথে maet kheru
থাকতো। কিন্তু আখেনাতেন আতেনীয় ধর্মে এটি বর্জন করেন, যদিও তার মৃত্যুর পর দেখা যায় তার দু'টো মমিতেই শব্দটি আছে। কিন্তু নেফারতিতির মমিতে শব্দটি নেই, অর্থাৎ নেফারতিতি রাজার জীবিতাবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।

0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন